Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহফুজার রহমানকে দেড় বছর পর গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

গ্রেফতারকৃত মাহফুজার রহমান উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে। তিনি জেল-হাজত থেকে জামিনে বের হওয়ার পর এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। এমনকি রায়ের দিনেও তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় আদালত মাহফুজার রহমানকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ের পর আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে কালাই থানা পুলিশ তাকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। অবশেষে দেড় বছর পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলার কাদিরপুর এলাকায় মাদক বিক্রির সময় পুলিশ মাহফুজার রহমানকে হাতেনাতে গ্রেফতার করে। পরে কালাই থানা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। দীর্ঘ আট মাস কারাভোগের পর ২০১৭ সালের ২ অক্টোবর তিনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘ শুনানি শেষে আদালত ২০২৪ সালের ২৭ নভেম্বর তার অনুপস্থিতিতে রায় প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।