Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নিষিদ্ধ সিরাপসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, নড়াইল
মে ২৩, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর উপজেলায় নিষিদ্ধ ‘উইনসেরেক্স’ সিরাপসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার দুপুরে উপজেলার তুলরামপুর ইউনিয়নের চামরুল গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই নারীর নাম শুকুরোন বেগম (৫৭), তিনি ওই এলাকার নুর মিয়ার স্ত্রী।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শুকুরোন বেগমকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল জাতীয় কোডিন ফসফেট মিশ্রিত ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।

তবে অভিযান চলাকালে তার স্বামী নুর মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামি নুর মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।