Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

মনিরামপুর(যশোর)প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর(যশোর)প্রতিনিধি

যশোরের মনিরামপুরে শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) কেন্দ্রে চলতি অর্থ বছরের ৩য় ও ৪র্থ ব্যাচের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মোট ৪৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

শনিবার সকাল ১১টায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। সভাপতিত্ব করেন সহকারী প্রোগ্রামার মহিব বিল্লাহ।

এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক প্রশিক্ষক এস এম মজনুর রহমান, সন্তোষ রায়, কম্পিউটার অপারেটর মিঠুন মল্লিক, ল্যাব সহকারী শুকান্ত মণ্ডল এবং প্রশিক্ষণার্থী আজহারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।