Nabadhara
ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ উদ্বোধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
মে ২৪, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী পৌরসভায় অসহায় এক প্রতিবন্ধী ভ্যানচালককে স্বাবলম্বী করতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে “ভালোবাসার দোকান” উদ্বোধন করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় দুই পা হারিয়ে জীবনযুদ্ধে চরম দুর্ভোগে পড়া মো. সিরাজুল ইসলাম (৫৫) এখন থেকে দোকান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করবেন। আগে ভ্যান চালিয়ে সংসার চালাতেন তিনি। তবে ২০২৩ সালের ৬ ডিসেম্বর ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে চিকিৎসার ধারাবাহিকতায় তার দুটি পা কেটে ফেলতে হয়।

সিরাজুল ইসলামের পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গেলে তিনি বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির দিকে ঝুঁকে পড়েন। বিষয়টি নজরে আসার পর জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেন ও প্রতিষ্ঠাতা প্রবাসী জিয়াউর রহমান তাকে সহযোগিতার উদ্যোগ নেন।

পরবর্তীতে তার বাড়ির সামনে “টি পয়েন্ট” নামে একটি ছোট মুদি ও চা-নাস্তার দোকান স্থাপন করে দেওয়া হয়। দোকানের জন্য মুদি, মনোহরি, চা-বিস্কুটসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল সরবরাহ করা হয়।

রবিবার বিকেলে দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার।

দোকান পেয়ে আবেগাপ্লুত সিরাজুল ইসলাম বলেন, এখন আর ভিক্ষা করতে হবে না। এই দোকানের আয় দিয়ে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে সংসার চালাতে পারবেন। তিনি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন।

তার স্ত্রী লাকী বেগম বলেন, এই দোকানটি তাদের জীবনে নতুন আশা এনে দিয়েছে।

ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেন বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য।

এদিকে সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার জানান, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন আমতলী উপজেলায় নিয়মিতভাবে শিক্ষা বৃত্তি, হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।