Nabadhara
ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 
মে ২৭, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশের খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুম-এ ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেশের যত খেলাপি ঋণ রয়েছে সেগুলো আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২০ বছরে বাংলাদেশের ব্যাংক খাত থেকে দেওয়া ঋণের প্রায় ৩০ শতাংশ খেলাপি হয়েছে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়, বিগত সরকার ব্যাংক লুটের সুযোগ করে দিয়েছিল। সেই ঋণের বোঝা এখন পুরো জাতিকে বহন করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “একটি নির্বাচিত সরকার যদি রাষ্ট্রকে লুট করার নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতা করে, তাহলে জনগণ একসময় তাদের প্রত্যাখ্যান করে। মানুষ যখন সত্য বুঝতে পেরেছে তখন তাদের পরিণতিও হয়েছে সেই অনুযায়ী।”

মন্ত্রী অভিযোগ করে বলেন, “২০২৫ সালের ৭ জানুয়ারির নির্বাচন জোরপূর্বক করা হয়েছিল। মানুষকে ভয়ভীতি দেখানো হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমনকি মন্ত্রিত্বের লোভও দেখানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের ষড়যন্ত্র সফল হয়নি।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান। এ সময় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।