Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকা প্রবাসীর উদ্যোগে বিরামপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও কোরবানির মাংস বিতরণ করেছে “মুন-মিম হেলথ এডুকেশন উন্নয়ন ফাউন্ডেশন”।

শুক্রবার (২৯ মে ) সকাল ১০টায় কুন্দনহাট চত্বর ও কেটরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজন করে মুন-মিম হেলথ এডুকেশন উন্নয়ন ফাউন্ডেশন, কেটরাহাট, বিরামপুর, দিনাজপুর।

অনুষ্ঠানটি আমেরিকা প্রবাসী মোঃ গোলাম মোস্তফা, চেয়ারম্যান, মুন-মিম হেলথ এডুকেশন উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত হয়। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তার পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের শাশুড়ি আমেরিকা প্রবাসী মোছাঃ হাজেরা বিবি, চেয়ারম্যানের ছোট ভাই রফিকুল ইসলাম, বড় ভাই আব্দুর রহমান, ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হক মানিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং বিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ ইব্রাহিম মিঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, তিনটি গরু জবাই করে প্রায় দুই শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে এক কেজি গরুর মাংস, এক কেজি পুষ্টি বিরিয়ানির চাল এবং ৫০০ মিলিলিটার পুষ্টি সয়াবিন তেল বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ কার্যক্রম এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।