Nabadhara
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল সিজন-৯ এর শুভ উদ্বোধন: উৎসবমুখর পরিবেশে মাঠে গড়ালো ক্রিকেটের লড়াই

দিনাজপুর প্রতিনিধি 
মে ৩০, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের বিরামপুরে ক্রীড়াপ্রেমীদের বহুল প্রতীক্ষিত বিরামপুর প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় বিরামপুর বড় মাঠ (পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। পরে উদ্বোধনী ম্যাচে টস জিতে ভিক্টর স্পোর্টিং ক্লাব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ফলে ব্যাটিংয়ে নামে তানিম স্যানিটারি অ্যান্ড হিরোজ অব এইচএসকে দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. মোজাফফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুশফিকুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, বিরামপুর সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক মুশফিকুর রহমান লিটন এবং ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. কাদিরুজ্জামান প্রিন্স।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক তোজাম্মেল হক মনা, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান ইসলাম, বাদশা আলমগীর, সরোয়ার মোর্শেদসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলের মালিক, ম্যানেজার, খেলোয়াড় এবং অসংখ্য দর্শক।

বক্তারা বলেন, বিরামপুর প্রিমিয়ার লীগ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়; এটি স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। তারা আশা প্রকাশ করেন, এবারের আসর প্রতিযোগিতাপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে এবং স্থানীয় ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, এবারের বিপিএলে মোট আটটি দল অংশগ্রহণ করছে। ড্রাফটে অন্তর্ভুক্ত হয়েছেন ১৭৩ জন খেলোয়াড়। পুরো টুর্নামেন্টজুড়ে দর্শকদের জন্য থাকছে জমজমাট ক্রিকেটীয় লড়াই। উদ্বোধনী ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্টদের মতে, বিপিএল সিজন-৯ এর সফল আয়োজন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো বিরামপুরের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা ও ধারাভাষ্য প্রদান করেন ক্রীড়া ধারাভাষ্যকার শামসুল আলম ও আসাদুজ্জামান আসাদ। তাদের প্রাণবন্ত উপস্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

এদিকে টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে “Sports Zone Birampur” ফেসবুক পেজ। ফলে মাঠে উপস্থিত থাকতে না পারা ক্রীড়াপ্রেমীরাও অনলাইনের মাধ্যমে খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।