Nabadhara
ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
মে ৩১, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রোববার (৩১ মে) বিকেল ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজান আলী, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, সিনিয়র সহ-সভাপতি সেকেন্দার আলী বিএসসি, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইন্তাজ আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ডা. ফেরদৌস হাসান জনি, উপজেলা জাসাসের সভাপতি জিয়াউর রহমান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতার ঘোষণা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা স্মরণ করেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।