Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

যশোর প্রতিনিধি
জুন ২, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান মজুমদার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১ জুন) রাত ৯টার দিকে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দী গ্রামের ভবদহ-টেকা সড়কের পালবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মজুমদার ওই গ্রামের মৃত মোকসেদ মজুমদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান মজুমদার বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মোটরসাইকেল চালক বিবেক হালদারকে (৩৫) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। বিবেক হালদার একই ইউনিয়নের ডামুখালী গ্রামের ফকির চাঁদ হালদারের ছেলে।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযোগ না থাকায় মঙ্গলবার (২ জুন) সকালে আটক মোটরসাইকেল চালককে ছেড়ে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।