কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন।
বুধবার (৩ জুন) তিনি মা–বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেন। এরপর তিনি সদ্য প্রয়াত ছাত্রদল নেতা প্রদীপ অধিকারীর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মান্নান শেখ বলেন, “কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি এর আগেও দু’বার অংশ নিয়েছি। আগামী নির্বাচনেও আমি প্রার্থী হিসেবে আজ আমার মা–বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছি। যদি নির্বাচিত হতে পারি, তবে সেবা ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে কান্দি ইউনিয়নকে জেলার মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”

