Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: গণপিটুনিতে ধর্ষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
জুন ৪, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহের সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রামের ঝিনুক মালা আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত আলী বিশ্বাসের ছেলে। মাত্র সাত দিন আগে তিনি ঝিনুক মালা আবাসন প্রকল্পে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে বিল্লাল হোসেন শিশুটিকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এবং পরে তার হাতে ১০ টাকা দিয়ে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তিনি শিশুটির ওপর ধর্ষণের চেষ্টা চালান। শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

ঘটনার ভয়াবহতায় উত্তেজিত জনতা বিল্লাল হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

ভুক্তভোগী শিশুর মা সীমা খাতুন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) গোকুল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, “যৌন নিপীড়নের অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিল। গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমরা আইন অনুযায়ী তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।”

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের পরিবেশ বিরাজ করছে। প্রশাসন স্থানীয়দের আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে সতর্ক করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।