Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে ট্রাক্টর উল্টে পদ্মায় ডুবে চালকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
জুন ৫, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর তীরবর্তী জমিতে চাষাবাদের কাজ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নদীতে পড়ে জয় বিশ্বাস (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

নিহত জয় বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে জয় বিশ্বাস একটি ট্রাক্টর দিয়ে কৃষিজমি চাষাবাদের কাজ করছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট এলাকার পদ্মা নদীর তীরবর্তী একটি জমিতে একাই ট্রাক্টর চালিয়ে চাষ দিচ্ছিলেন। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড় থেকে পদ্মা নদীতে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে আটকা পড়েন চালক জয় বিশ্বাস।

রাতে ঘটনাস্থলে অন্য কেউ না থাকায় দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেনি। পরে বিষয়টি জানাজানি হলে শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ট্রাক্টরটি নদীর পাড়ে আংশিক তলিয়ে গিয়েছিল, পুরোপুরি ডুবে যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম চলে আসা কিংবা নদীর পাড়ের মাটি ধসে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিশ্বাস বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।