Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসীর রাতভর পাহারা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
জুন ৫, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সম্ভাব্য পুশইন বা অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কাজে বিজিবির সঙ্গে সমন্বয় করে রাতভর পাহারায় অংশ নিচ্ছেন সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীরাও।

বিজিবি সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার প্রায় ৪৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের অংশে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সীমান্ত দিয়ে পুশইনের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিভিন্ন বিওপিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তে নজরদারি আরও কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ রোধে দিন-রাত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, “পুশইন বা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজিবির সঙ্গে টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন। সীমান্ত সুরক্ষায় এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “দৌলতপুর সীমান্তে ২৪ ঘণ্টা টহল, মাইকিং এবং সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য পুশইন পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি সদস্য মোতায়েন রয়েছে এবং প্রয়োজন হলে আরও জনবল বৃদ্ধি করা হবে।”

তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না। বর্তমান পরিস্থিতিতে সীমান্তবাসী আমাদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা পালাক্রমে বিজিবির সঙ্গে টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন। এজন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।