Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুন ৫, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম (এমপি)’র মামা ও বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলাম (৮৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, ছয় কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বেলা ১১টায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে নিজ বাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জুমার নামাজ শেষে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলামের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানাজা ও দাফন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।