Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল

ফরিদপুর প্রতিনিধি
জুন ৬, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) রাতে অনুষ্ঠিত এ মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ রাসেলের দিকনির্দেশনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাত।

বিক্ষোভ মিছিলটি ঢাকা-ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তবে কর্মসূচিতে কতজন অংশগ্রহণ করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।