Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ৬, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রেললাইনে পড়ে মনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি জিলবাংলা সুগার মিলসংলগ্ন গাবতলী এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ট্রেনে ওঠার চেষ্টা করেন মনোয়ার হোসেন। এ সময় পা পিছলে তিনি রেললাইনের নিচে পড়ে যান এবং ট্রেনের নিচে কাটা পড়েন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ওই যুবক দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মধ্যে এ দুর্ঘটনা শোকের ছায়া ফেলেছে। রেলওয়ে কর্তৃপক্ষ চলন্ত ট্রেনে ওঠা-নামা থেকে বিরত থাকার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।