Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ফুটবল ঘিরে যশোরজুড়ে উন্মাদনা

যশোর প্রতিনিধি
জুন ৬, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞকে সামনে রেখে যশোরজুড়ে বইছে উৎসবের আমেজ। বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি থাকায় শহর থেকে গ্রাম—সবখানেই ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

ইতোমধ্যে যশোরের বিভিন্ন এলাকা, পাড়া-মহল্লা ও গ্রামের অলিগলিতে উড়তে শুরু করেছে আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকোসহ বিভিন্ন দলের পতাকা। অনেক তরুণকে দেখা যাচ্ছে প্রিয় দলের জার্সি পরে ঘুরে বেড়াতে। বাড়ির ছাদ, বারান্দা ও ব্যবসা প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে নানা দেশের পতাকা।

প্রযুক্তির এই যুগে ঘরে ঘরে টেলিভিশন ও স্মার্টফোন থাকলেও ফুটবলপ্রেমীরা এখনও ঐতিহ্য ধরে রাখতে আগ্রহী। বিভিন্ন বাজার, পাড়া-মহল্লা ও ক্লাব প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখানোর প্রস্তুতি চলছে। বিশ্বকাপ উপলক্ষে চায়ের দোকান ও আড্ডাস্থলগুলোতেও জমে উঠেছে আলোচনা।

জেলার রোড এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, “আমার ছেলে-মেয়ে ব্রাজিল দলের সমর্থক। তাদের আবদার রাখতে বাড়ির ছাদে ব্রাজিলের পতাকা টানিয়েছি। পাশাপাশি তাদের জন্য ব্রাজিলের জার্সিও কিনে দিতে হয়েছে।”

নতুন উপশহর এলাকার ফুটবলপ্রেমী ও খেলোয়াড় কাজী জামাল উদ্দিন বলেন, “একসময় বিশ্বকাপ এলেই এলাকার মানুষ রাত জেগে একসঙ্গে খেলা দেখত। চা-নাস্তার সঙ্গে জমে উঠত আড্ডা। এখন ঘরে ঘরে টেলিভিশন ও স্মার্টফোন থাকায় সেই পরিবেশ কিছুটা কমে গেছে। তারপরও আমরা এলাকার মানুষের জন্য বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি।”

যশোর সদরের নওয়াপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “বিশ্বকাপকে কেন্দ্র করে গ্রামের অধিকাংশ বাড়িতে প্রিয় দলের পতাকা টানানো হয়েছে। চায়ের দোকানগুলোতেও খেলা দেখার ব্যবস্থা রয়েছে। এখন সবাই উদ্বোধনী ম্যাচের অপেক্ষায়।”

ফুটবলপ্রেমীদের মতে, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী কোটি মানুষের আবেগের উৎসব। আর সেই উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে যশোরের শহর ও গ্রামাঞ্চল। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সমর্থকদের উত্তেজনা ও প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।