Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

যশোর প্রতিনিধি
জুন ৬, ২০২৬ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা মহিলা দলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে তিনি শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে তাঁর আদর্শ সম্পর্কে জানার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী এবং জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তিনটি গ্রুপে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের আঁকা ছবিতে শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্ম, দেশপ্রেম এবং জাতীয়তাবোধের বিভিন্ন দিক ফুটে ওঠে।

আয়োজকরা জানান, বিকেল সাড়ে ৩টায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে জেলা বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।