ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ফরিদপুর সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডা. বদিউজ্জামানসহ হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
র্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেওয়া হয়।

