Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ফুটপাত ও ড্রেন দখলমুক্তে উচ্ছেদ অভিযান, স্বস্তি ফিরল পথচারীদের মাঝে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ৬, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌর এলাকার রিকাবী বাজারে ফুটপাত ও সড়কের ড্রেন দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন।

শনিবার (৬ জুন) দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ফুটপাত ও ড্রেনের ওপর নির্মিত বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদীম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে রিকাবী বাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং সড়কের ড্রেনের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের ফলে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। ড্রেন দখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থাও ব্যাহত হচ্ছিল, যা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়িয়ে তুলেছিল।

উচ্ছেদ অভিযানের ফলে ফুটপাত ও ড্রেন দখলমুক্ত হওয়ায় পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। একাধিকবার সতর্ক করা হলেও অনেকেই নির্দেশনা মানেননি। জনস্বার্থে ও স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি জায়গা দখল কিংবা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।