Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পুলিশ বক্সের ভেতরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

গাজীপুর প্রতিনিধি
জুন ৬, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে স্টার নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, সাংবাদিক বাবু পুলিশ বক্সের ভেতরে বসে নিউজ পাঠানোর সময় এক ব্যক্তি সেখানে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে। পরে স্থানীয়রা ও পুলিশ এসে আহত সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

হামলার বিষয়ে আহত সাংবাদিক হোসাইন আলী বাবু বলেন, হামলাকারীকে তিনি আগে কখনও দেখেননি বা চিনতেন না। তিনি পুলিশ বক্সের ভেতরে কাজ করার সময়ই ওই ব্যক্তি এসে এ হামলা চালায়।

এ ঘটনার আগে একই এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের কয়েক গজ দূরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

ঘটনাস্থলটি পুলিশ বক্স হওয়া সত্ত্বেও ভেতরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিক সমাজ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশ জানায়, হামলাকারীকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।