Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বিএনপির স্থায়ী  আহ্বায়কের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার ২

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জুন ৬, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য স. ম. হেদায়েতুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় জনতার সহায়তায় আটক দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ জুন) রাত আনুমানিক ৯টার দিকে আশাশুনি বাজার জামে মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন হেদায়েতুল ইসলাম। আশাশুনি থানার প্রধান ফটকের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তার পথরোধ করে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, মোছা. সাইলা খাতুনের নির্দেশে এজাহারভুক্ত আসামি মো. শাওন, মো. শোভন, জহুরুল ইসলাম, মো. হারুন, পিয়াস হোসেন ও মুর্শেদসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে তিনি সড়কে পড়ে গেলে তার ডান হাঁটু ও কোমরে গুরুতর আঘাত লাগে। তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টারও অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা তার শার্টের পকেটে থাকা নগদ ২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং পরিধেয় বস্ত্র নষ্ট করে।

স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এ সময় জনতা ও হেদায়েতুল ইসলামের সমর্থকরা মো. শোভন ও জহুরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ০৮/০৬)।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির সাবেক আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।