কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ লাভলু মুন্সী (৪২) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।
রোববার উপজেলার ফুলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোটালীপাড়া থানার এসআই সুব্রত দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে এক ব্যক্তি ভ্যানে করে গাঁজা পরিবহন করছেন। পরে ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভ্যানচালক লাভলু মুন্সীকে আটক করা হয়। এ সময় তার ভ্যানে থাকা একটি বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক লাভলু মুন্সী টুঙ্গিপাড়া উপজেলার সরইডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় লাভলু মুন্সীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় ইয়াদুল সিকদার (৩২) নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

