Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ৭, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে অনিক বিশ্বাস, তানিয়া বেগম, আরিফুল হক, মরিয়াম সুলতানা ও আকাশ আহম্মেদসহ অন্তত ২০ জন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস নড়াইলের দিকে আসছিল। বাসটি নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে বাসে থাকা যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠান।

নড়াইল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।