Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এফসিপিএস অধ্যাদেশ বাতিলের দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

যশোর প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

এফসিপিএস (FCPS) প্রশিক্ষণ সংক্রান্ত প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল, কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য ভাতার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৭ জুন) বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন, যশোর জেলা শাখা’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে হাসপাতালের প্রায় ২০০ থেকে ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। এ সময় আন্দোলনরত চিকিৎসকেরা এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত বৈষম্যমূলক অধ্যাদেশ বাতিল এবং চিকিৎসকদের জন্য মানসম্মত প্রশিক্ষণ ও ন্যায্য ভাতা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ডা. মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা. মিরাজ আল মান্না এবং সাংগঠনিক সম্পাদক ডা. আফিদা ইয়াসমিন।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য অবিলম্বে কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ইন্টার্ন চিকিৎসকদের প্রাপ্য ন্যায্য ভাতা প্রদান করতে হবে। বৈষম্যমূলক অধ্যাদেশের মাধ্যমে চিকিৎসকদের অধিকার ক্ষুণ্ন করা যাবে না বলেও তারা মন্তব্য করেন।

বক্তারা আরও জানান, উত্থাপিত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের এ কর্মবিরতির কারণে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা আংশিকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে রোগীদের ভোগান্তি কমাতে অন্যান্য চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। হাসপাতাল এলাকায় সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।