Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরকাদিমে ১৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু, বকেয়া কর পরিশোধে ১৫% ছাড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে ১৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু হয়েছে। রবিবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, মেলায় বকেয়া পৌরকর পরিশোধকারীদের জন্য ১৫ শতাংশ কর মওকুফের বিশেষ সুবিধা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করদাতারা এ সেবা গ্রহণ করতে পারবেন। আগামী ১৮ জুন পর্যন্ত এ মেলা চলবে।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও ও পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, করদাতাদের কর পরিশোধে উৎসাহিত করা এবং বকেয়া আদায়ের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, কর আদায় বৃদ্ধি পেলে পৌরসভার নাগরিক সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশীদ, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ কাইয়ুম চৌধুরী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহিদুল হকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।