Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের বিতর্ক, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
জুন ৮, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপক) উদ্যোগে, দুর্নীতি দমন কমিশন (দুদক) বাগেরহাট জেলা কার্যালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

অনুষ্ঠানে ‘দুর্নীতিবিরোধী মনোভাব গঠনে পারিবারিক শিক্ষার ভূমিকাই প্রধান’ শীর্ষক বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমাদের করণীয়’ বিষয়ে রচনা প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বার্তা সম্বলিত চিত্রাঙ্কন এবং দেয়ালিকা প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সচেতনতার পরিচয় তুলে ধরে। দেয়ালিকায় ছড়া, কবিতা ও প্রবন্ধের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা তাদের অবস্থান প্রকাশ করে।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমীর বরণ পাইকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক সমীরণ কুমার মণ্ডল, উপাধ্যক্ষ এস এম নাজমুল হুদা মিয়া এবং একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না।

এ সময় আরও উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, প্রভাষক মো. কামরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপদেষ্টা জাহিদুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক সূর্য চক্রবর্তী, সাংবাদিক খান সুমন, শেখ সুজনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটানো জরুরি। শিক্ষার্থীদের সততা, ন্যায়পরায়ণতা ও মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র, আকর্ষণীয় পুরস্কার এবং দুর্নীতিবিরোধী বার্তা সম্বলিত বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা দুদকের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।