Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রিতে আমন মৌসুমের ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ৮, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর কৌলিসম্পদ ও বীজ (জিআরএস) বিভাগের উদ্যোগে আমন-২০২৬ মৌসুমের ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ব্রি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক (তৈলবীজ) ড. মো. মঞ্জুরুল কাদির, ব্রির বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য মো. গোলাম সোবাহানী, ব্রি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল, ব্রির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং জিআরএস বিভাগের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

জিআরএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইবনে সৈয়দ মো. হারুনুর রশিদ।

অনুষ্ঠানে জানানো হয়, আমন-২০২৬ মৌসুমের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)সহ মোট ৪৬৫ জন বীজ ডিলারের মধ্যে ৯৭ টন ব্রিডার বীজ বিতরণ করা হবে। এর মধ্যে ইতোমধ্যে বিএডিসিকে ৪২ টন ব্রিডার বীজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ৫৫ টন ব্রিডার বীজ ৪৬৪ জন বেসরকারি খাতের বীজ ডিলারের মধ্যে বিতরণ করা হবে।

ব্রি সূত্রে জানা যায়, বিতরণকৃত এসব ব্রিডার বীজ ব্যবহার করে ডিলাররা আমন মৌসুমে ভিত্তি বীজ উৎপাদন করবেন, যা পরবর্তীতে কৃষকদের কাছে উন্নতমানের ধানবীজ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রির ব্রিডার বীজ বিতরণ কার্যক্রম আগামী ১৫ জুন পর্যন্ত চলবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।