Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার – ৪ 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
জুন ৮, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (৮ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আশাশুনি থানার এএসআই অমিত হাসান অভিযান চালিয়ে সিআর-১২৮১/২৩ নম্বর মামলার আসামি গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী লিপি খাতুনকে গ্রেপ্তার করেন।

এছাড়া এসআই আব্দুর রউফ অভিযান চালিয়ে আশাশুনি থানার মামলা নং ১২(০৫)০৬-এর আসামি দাদপুর গ্রামের মৃত মাহাতাব বিশ্বাসের ছেলে ফারুককে গ্রেপ্তার করেন।

অন্যদিকে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সেকেন্দার আলী পাইক পৃথক অভিযানে মামলা নং ১২(০৫)২৬-এর আসামি মহাজনপুর গ্রামের আজিজুল ঢালীর ছেলে নোলায়মান এবং আশরাফ শেখের ছেলে রায়হানকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত চার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।