Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক-১

স্টাফ রিপোর্টার, চিতলমারী
জুন ৯, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

বাগেরহাটের চিতলমারী উপজেলায় প্রথম শ্রেণীর এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার (৯ জুন) চিতলমারী থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত পরিমল ভক্ত (৪৫)-কে আটক করে আদালতে প্রেরণ করেছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, আসামি পরিমল ভক্তের ছেলে ভিকটিমের সঙ্গে একই ক্লাসে (প্রথম শ্রেণি) পড়ে। গত রবিবার (৭ জুন) দুপুর দুইটার দিকে ভিকটিম আসামির ছেলেকে ডাকতে তার বাড়িতে গেলে কেউ না থাকায় পরিমল ভক্ত শিশুটিকে ঘরের ভিতর নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) রেকেয়া খানম জানান, মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।