Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক ১

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় নাতনীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ইনামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবু হুসাইন নামে একজনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার স্মরণপুর গ্রামে। নিহত ইনামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ছারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইনামুল হোসেনের নাতনী (বোনের মেয়ের মেয়ে) ঝিকরগাছা উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে ছারাসাত গ্রামের কয়েকজন যুবক তাকে প্রায়ই উত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

নিহতের ভাতিজা সাদ্দাম হোসেন জানান, এ ঘটনায় শনিবার ইনামুল হোসেনসহ পরিবারের সদস্যরা অভিযুক্ত যুবকদের বকাঝকা করেন এবং ভবিষ্যতে এমন আচরণ না করার জন্য সতর্ক করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।

সোমবার রাত ১০টার দিকে স্মরণপুর বাজার থেকে চা পান শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা ইনামুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর মনিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, “নিহত ব্যক্তি ও অভিযুক্তদের বাড়ি ঝিকরগাছা উপজেলার ছারাসাত গ্রামে হলেও হত্যাকাণ্ডটি মনিরামপুর উপজেলার স্মরণপুর এলাকায় ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।