Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ১৬ কোটি ৫৯ লাখ টাকা আয়-ব্যয়ের সম্পূরক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই প্রণীত এ বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. সম্রাট হোসেন।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, মনিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. মুহিব বুল্লাহ, বিএনপি নেতা আব্দুল হাই, পৌরসভার প্রকৌশলী উত্তম মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাজেট উপস্থাপনকালে পৌরসভার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়। উপস্থিত বক্তারা জনসম্পৃক্ত ও উন্নয়নমুখী বাজেট প্রণয়নের জন্য পৌর প্রশাসনকে ধন্যবাদ জানান।

একই দিনে মনিরামপুর উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেটও ঘোষণা করা হয়। স্থানীয়দের মতে, নতুন কর আরোপ ছাড়াই উন্নয়ন ও সেবামুখী বাজেট প্রণয়ন জনসাধারণের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।