Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত, মাদকসহ আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় জাহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি দল কৃষ্ণপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় মশান গ্রামের বাসিন্দা জাহিদ তার ব্যক্তিগত প্রাইভেটকারে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশির চেষ্টা করে।

এ সময় জাহিদ ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ তাকে আটক করতে গেলে তিনি এএসআই শামসু ও এএসআই ফারুকের ওপর হামলা চালিয়ে তাদের আহত করেন বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয় এবং গাড়ি থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত জাহিদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি এবং বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।