Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় উচ্চশিক্ষায় ভর্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হাওর কালচারাল একাডেমি।

অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী রৌদ্র চৌধুরী, ইয়াকিন, রাসেন সরকার, আশামনি, জাবেদ ইসলাম, সাব্বির আহমেদ ও তৌহিদুর রহমান ফাগুনকে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া গুণীজন হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম এবং সমাজসেবায় ডা. সচিন্দ্র সরকারকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে লুৎফুজ্জামান বাবরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী মো. জহির আহমেদ জিকু ক্রেস্ট গ্রহণ করেন। পরে অতিথি ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পপি সরকার বর্ষা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষ্ণপুর হাজী আলী আকবর সরকারি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম।

এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম, খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক পপি সরকার বর্ষা জানান, চলতি বছর ও গত বছর মিলিয়ে উপজেলার মোট ১৪ জন শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে এ বছর ভর্তি হওয়া সাতজন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।