Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ৪ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা ও ইয়াবা উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুন ১০, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ জুন পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১০ জুন) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই মো. নাজমুল ইসলাম ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি মো. দুলালকে (৫৮) উপজেলার তুলপাই গ্রাম থেকে গ্রেপ্তার করেন। তিনি ওই গ্রামের মৃত আক্রাম আলীর ছেলে। এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-২৪ দায়ের করা হয়েছে।

অপরদিকে, এসআই মো. রুবেল সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ফয়সাল হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি কচুয়া পৌরসভার করইশ গ্রামের হারুনুর রশীদের ছেলে। তার বিরুদ্ধে মামলা নং-২৩ রুজু করা হয়েছে।

এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মো. সোহেল মিয়া (৩২) এবং পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসানের অভিযানে ১২ পিস ইয়াবাসহ মো. মহিন উদ্দিনকে (২৯) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল মিয়া গোহট উত্তর ইউনিয়নের বুরগী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং মহিন উদ্দিন একই ইউনিয়নের বলরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তাদের বিরুদ্ধে কচুয়া থানায় যথাক্রমে মামলা নং-২১ ও ২২ দায়ের করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও সফল অভিযান পরিচালনা করেছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।