Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৪

মেহেরপুর প্রতিনিধি
জুন ১০, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত এবং আরও চারজন আহত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে গ্রামের একটি মাঠে ফুটবল খেলার সময় আকস্মিক এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (১৫) মটমুড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এবং বাওট সোলায়মানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে আলী হোসেনসহ কয়েকজন কিশোর মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আরও চারজন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই আকাশে মেঘ জমে ছিল এবং বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত দুই মাসে মেহেরপুর জেলায় বজ্রপাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুমে খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে বজ্রঝড়ের ঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।