Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ১০, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে কৃষি উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই কৃষি ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও প্রয়োগে কৃষকদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

কংগ্রেসে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষি খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।