Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ১০, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. রাজিব মাঝি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১০ জুন) বিকেল ৪টা ৪০ মিনিটে সদর উপজেলার মধ্য মাকুহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাজিব মাঝি, ওরফে নয়ন মাঝি, সদর উপজেলার মাকুহাটি এলাকার ওবায়দুল্লাহ মাঝির ছেলে।

ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য মাকুহাটি জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজিব মাঝির দোকানে তল্লাশি চালিয়ে একটি ফ্রিজের ভেতর থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ অস্ত্র ও গুলিগুলো জব্দ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।