Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বেকারিতে ইউরিয়া সার ব্যবহার, জরিমানা ৫০ হাজার টাকা

নরসিংদী প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ৭:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর ইটাখোলা মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে ইউরিয়া সার ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ খাদ্য প্রস্তুতকারী তেল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১০ জুন) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ইটাখোলা মোড় সংলগ্ন একটি বেকারিতে খাদ্যপণ্য প্রস্তুতের কাজে ইউরিয়া সার ব্যবহারের ঘটনা ধরা পড়ে। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেকারিতে ব্যবহৃত প্রায় ৮০ লিটার নিম্নমানের ও পুরোনো তেল জব্দ করে তা ধ্বংস করা হয়।

এদিকে একই অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ছয়টি মামলায় চার হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী একটি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সব মিলিয়ে আটটি মামলায় মোট ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিফ ও আসাদ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।