Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে উত্তেজনা, এনসিপি নেতাকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক আশরাফ শেখকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ভাঙ্গা কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়টিতে এসএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরুর আগে এনসিপি নেতা আশরাফ শেখ তার এক আত্মীয়ের সঙ্গে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানিয়ে আশরাফ শেখকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার দাবি তোলে। তারা পরীক্ষাকেন্দ্রে এসে পরীক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও করে।

 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত আশরাফ শেখকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী ইট নিক্ষেপ করলে একটি ইটের আঘাতে প্রধান শিক্ষকের হাতে চোট লাগে।

পরে আশরাফ শেখকে প্রধান শিক্ষকের কক্ষে নেওয়া হলে উত্তেজিত শিক্ষার্থীরা কক্ষটির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে শিক্ষার্থীদের উত্তেজনা অব্যাহত থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে আশরাফ শেখকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে এনসিপি নেতা আশরাফ শেখ বা বিদ্যালয় কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।