Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় মো. হাময়ুন কবির (৫৪) নামে এক স্কুল শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে শিক্ষক হাময়ুন কবিরের বোন সেলিমা বেগমের জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তার চাচাতো ভাই রুহুল আমিন হাওলাদার (৫৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে চাচাতো ভাইয়ের খোঁজ নিতে হাসপাতালে গেলে শিক্ষক হাময়ুন কবিরের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, রাজু ফরাজীর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তার মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাকে আহত করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

আহত শিক্ষক হাময়ুন কবির বলেন, তিনি বিদ্যালয়ের কোয়ার্টারে বসবাস করেন এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। চাচাতো ভাইয়ের চিকিৎসার খোঁজ নিতে গেলে তাকে হামলার শিকার হতে হয় বলে তিনি দাবি করেন। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা জানান, শিক্ষকের শরীরে গুরুতর আঘাত না থাকলেও বিভিন্ন স্থানে চাপা আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান বাদল বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অর্থিতা হাওলাদার বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।