যশোর প্রতিনিধি
নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে যশোরের কেশবপুর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল ও বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভান্ডারখোলা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সদস্য মাসুদুজ্জামান মাসুদ। এ সময় বক্তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত কথিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, স্থানীয়ভাবে ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

