Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মেলান্দহে পুরস্কার ও সনদ বিতরণ

Link Copied!

মো.রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জামালপুরের মেলান্দহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান হাতিয়ার। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষক ও শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংসদ সদস্য বাবুল বলেন, “স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে। সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং তার ইতিবাচক প্রভাব শিক্ষাঙ্গনে দৃশ্যমান হচ্ছে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লিটন, হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, শিক্ষক হারুন অর রশিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।