Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর শেখ গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ১২, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারির ঘটনায় দায়ের করা মামলায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর শেখকে (৭৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা একটি মারামারির মামলায় জাহাঙ্গীর শেখ ৬ নম্বর আসামি ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর শেখ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি উপজেলার পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের মৃত আলতু শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুন উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা এলাকায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মাহফুজুর রহমান বাদী হয়ে জাহাঙ্গীর শেখসহ ১০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।