Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

দেশব্যাপী পাঁচ বছর মেয়াদি ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ এবং ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের আয়োজনে বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা বেগম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, আসমা আকতার, তাহমিনা আক্তার, ঐশী তাসনিম, মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসমা উল হুসনা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যত্ন নেওয়ার আহ্বান জানান।

পরে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।