Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় মো: শফিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

শনিবার (৬ জুন) রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান শ্রীরামকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আয়ুব আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া পৌর এলাকার খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের একটি মামলায় তার সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার শফিকুল ইসলাম টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামের ছোট ভাই।

তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত শফিকুল ইসলামের ভাতুষ্পুত্র টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা।আমার চাচা পৌর আওয়ামী লীগের সভাপতি। আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমাদের কে না পেয়ে আমার চাচা শফিকুল একজন নিরীহ মানুষ। তিনি কখনোই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, অথচ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো। কিছু ই বলার নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।