Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে এ শোভাযাত্রা বের করা হয়। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে উপজেলার বিভিন্ন এলাকার শত শত ফুটবলপ্রেমী ও ব্রাজিল সমর্থক এতে অংশ নেন।

শোভাযাত্রাটি কোটালীপাড়া পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের পরনে ছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ জার্সি। অনেকের হাতে ছিল ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার এবং প্রিয় তারকা খেলোয়াড়দের প্ল্যাকার্ড। ভুভুজেলার শব্দ ও ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

র‍্যালিতে অংশ নেওয়া আশিক মাহমুদ সুন, তপু দাড়িয়া, বাঁধন নিজামী ও মিঠুল খানসহ অন্যান্য সমর্থকরা জানান, ফুটবল তাদের আবেগের অংশ, আর ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন। তারা বলেন, সেলেসাওদের সুন্দর ফুটবল খেলার ধারাই তাদের এই ভালোবাসার মূল কারণ।

স্থানীয়ভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সাধারণ মানুষ ও ফুটবলপ্রেমীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাততালি দিয়ে এ আনন্দ আয়োজনকে স্বাগত জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।