Nabadhara
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় ছাত্রলীগ নেতা প্রিন্স জেলহাজতে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুন ১৪, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও হামলার মামলায় এজাহারভুক্ত আসামি এবং উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এইচ এম প্রিন্সকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, মামলার ১২ নম্বর আসামি এইচ এম প্রিন্স (পিতা—মৃত সৈয়দ মোতালেব) রোববার পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. আবুবকর-এর আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৪ সালে দুমকি থানায় মো. মোর্তজা বিল্লাহ বাদী হয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, মারধর এবং মালামাল চুরির অভিযোগ আনা হয়।

আদালতের আদেশের পর পুলিশ এইচ এম প্রিন্সকে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।