Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান উড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুপন মিয়া ওই গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে ধানের চিটা আলাদা করার জন্য বৈদ্যুতিক পাখার মাধ্যমে ধান উড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন রুপন মিয়া। এ সময় পাখার ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।