Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতাকে বহিস্কার

MEHADI HASAN
ডিসেম্বর ৭, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া  প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আবু ছাইদ শিকদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিস্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরী সভা ডেকে তাকে বহিস্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন লিটু, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান খান বাদল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ক ও ঠ উপধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছাইদ শিকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এ বিষয়ে জানার জন্য আবু ছাইদ শিকদারের ০১৭১৫০৭১৬৬৯ নম্বরের মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্যঃ আগামী ২৬ ডিসেম্বর পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।